হবিগঞ্জে যুবক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩

হবিগঞ্জে যুবক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আবু ছালেক মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় লুকুছ মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৩০ অক্টোবর) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেছেন।

 

দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ মিয়ার পুত্র। মৃত্যুদণ্ডের পাশাপাশি লুকুছ মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে লুকুছ উপস্থিত ছিলেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফিকলের আঘাতে হত্যা করা হয় আবু ছালেককে। পরে এ ঘটনায় ১৮ নভেম্বর আবু ছালেকের আত্মীয় মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আদালতে ৩০ জনকেই অভিযুক্ত করে চার্জশিট দেয়।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

রায় ঘোষণার সময় আদালতে লুকুছ মিয়াসহ আরও ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। তারা সবাই বেকসুর খালাস পেয়েছেন।

 

Manual1 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code