হবিগঞ্জ কারাগারে কয়েদীর মৃত্যু

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

হবিগঞ্জ কারাগারে কয়েদীর মৃত্যু

Manual2 Ad Code

download-3হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জ জেলা কারাগারে ফারুক মিয়া (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। নিহত ফারুকের বাড়ি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Manual7 Ad Code

হবিগঞ্জ জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, সকালে ফারুক মিয়া গোসল করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠিতে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

তিনি আরো জানান, ফারুক মাদক মামলায় বিচারাধীন আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার কয়েদী নম্বর ৫৬৮৮১৬।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code