হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

 

এতে দৈনিক অতিরিক্ত প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এরফলে কূপটি থেকে দৈনিক গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে।

Manual7 Ad Code

 

বুধবার (৩ ডিসেম্বর) হবিগঞ্জের শাহজিবাজার এলাকায় গ্যাস উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। এ সময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

বিজিএফসিল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হবিগঞ্জ-৫ কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয়েছিল। ওয়ার্কওভারের আগে কূপটি ১ হাজার ৫২১ পিএসআই চাপে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছিল। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন করে।

 

Manual6 Ad Code

গত ২৪ অক্টোবর ওয়ার্কওভার কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর কাজ শেষ হয়। এতে উৎপাদন সক্ষমতা বেড়েছে।

 

পেট্রোবাংলার অধীনে বিজিএফসিএল ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। ওয়ার্কওভারের ফলে বাড়তি গ্যাস উৎপাদন দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

 

(সুরমামেইল/এমএকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code