হবিগঞ্জ বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৬

হবিগঞ্জ বজ্রপাতে নিহত ২

Manual7 Ad Code

25.-boj1

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জ সদর ও মাধরপুর উপজেলায় পৃথক বজ্রপাতের শিকার হয়ে এক অটোরিকশা চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার শাহপুর ও মাধবপুর উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে অটোরিকশা চালক আজমান মিয়া (৪০) স্থানীয় শাহপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

অপরদিকে, মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের সফিকুল ইসলামের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী  মীম আক্তার (০৮) দুপুরে ‍চৌমুহনী ইউনিয়নের সেনাস্মৃতি কিন্ডারগার্টেন থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মুনির হোসেন এ তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code