হরিপুরে রাস্তা সংস্কার কাজে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

হরিপুরে রাস্তা সংস্কার কাজে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কার কাজ করার সময় হিট স্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জেলার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। লতিফা বেগম উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী বলে তথ্য পাওয়া যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পান লতিফা বেগমের দেবর ইলিয়াস। সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে অন্যান্য শ্রমিকের সাথে কাজে যোগ দেন লতিফা বেগম। মাটির রাস্তা সংষ্কারে মাটি কাটার কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

 

Manual2 Ad Code

বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ওই নারী শ্রমিক কাজ করার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

 

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমুজ্জামান বলেন, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।

Manual5 Ad Code

 

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, নারী শ্রমিক লতিফা বেগমের মরদেহ সুরতহাল রিপোর্টের পর হিট স্টোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তার স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code