সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করেছে হাইকোর্ট। এর ফলে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান বহাল থাকছেন। বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আর জায়েদ খানের পক্ষে ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিপুণ।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান রুল শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন নিপুণ আক্তার ও জায়েদ খান।
গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।
Design and developed by ওয়েব হোম বিডি