হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৩, নিখোঁজ শতাধিক

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৩, নিখোঁজ শতাধিক

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

Manual8 Ad Code

 

হাওয়াই দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত বিগ আইল্যান্ড ও মাউইতে গত মঙ্গলবার থেকে দাবানল ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়তে শুরু করে। হাওয়াইয়ের শত মাইল দূর দিয়ে যাওয়া হারিকেন ডোরার প্রভাবের কারণে বাতাসের তীব্রতা বাড়ায় দাবানল পরিস্থিতির আরও অবনতি ঘটে। এটি দেশটির এক শতাব্দির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে।

Manual7 Ad Code

 

অগ্নিকাণ্ডে লাহাইনার দুই হাজার ২০০ এর বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সরকারী অনুমান অনুসারে ৫৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দাবানলের বিষয়ে আগে থেকে তাদেরকে সতর্ক করেনি কেউ।

 

ভিলমা রিড নামের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমাদের পেছনের পাহাড়ে আগুন লেগেছে এবং কেউ আমাদের বলেনি। আপনি জানেন কখন আমরা আগুন দেখেছি? যখন এটি আমাদের কাছ থেকে রাস্তার ওপারে ছিল।’

Manual2 Ad Code

 

১২ হাজার বাসিন্দার শহর লাহাইনা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পর্যটন নগরীর হোটেল ও রেস্তোরাঁগুলো এখন শুধু ছাই। নগরীর দেড়শ বছরের পুরোনো বটগাছটিতে আগুন এখনও ধিকিধিকি জ্বলছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code