হাকালুকি হাওরে মৎস্য নিধন : মাছের বংশ বিস্তার বাঁধাগ্রস্থ! ২য় পর্ব

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

হাকালুকি হাওরে মৎস্য নিধন : মাছের বংশ বিস্তার বাঁধাগ্রস্থ! ২য় পর্ব

Manual2 Ad Code

হাকালুকি হাওর তীরবর্তী এলাকা কুলাউড়ার সাদিপুর, জুড়ি উপজেলার বেলাগাঁও, জাঙ্গিঁরাই, নয়াগ্রাম, বড়লেখার দক্ষিন ভাগের খাগটেখারে কয়েকশ মানুষ হাওরে মাছ শিকারে নিয়েজিত রয়েছে। অনুরূপ ভাবে অন্য দুটি উপজেলায় মৎস্য শিকারিও তৎপর রয়েছে হাকালুকিতে। এসব শিকারীরা দিনরাতের বেশীর ভাগ সময়ই হাওরে তান্ডব চালাচ্ছে। ফলে শুধুই মাছ নির্বংশ হচ্ছে না ধ্বংস হয়ে যাচ্ছে হাকালুকির জলজ উদ্বিদের অস্তিত্ব। ছাপিলা, চিংড়ি (ইছা), কেঁচকি ও তিতপুঁটি শিকারের নামে এসব মৎস্য শিকারী ও সিন্ডিকেট সদস্যরা। শিকার করে নিয়ে যাচ্ছে সব ধরণের মাছ। প্রতিদিন প্রায় তিন শতাধিক বেড়জ্বাল নিয়ে এসব শিকারী ঝাঁপিয়ে পড়ে হাকালুকিতে। শিকারীরা বিত্তবান শ্রেণীর না হলেও জ্বালের মালিকরা সবাই বিত্তবান।

জানা যায়, এসব অবৈধ জালের মালিকরা এতোই বিত্তবান যে, বিলগুলো ইজারা নেওয়ার সময় তারাই নেন। জালের মালিকেরা মূলত; টোকেন সিষ্টেম চালু করেছে। এই টোকেন ছাড়া জাল দিয়ে মাছ ধরে ডাঙ্গায় উঠলেই মাছসহ ধরা পড়ে যেতে হয় উপজেলা মৎস্য অফিসে। গত ১৭ জুন এমন দু’জন শিকারী পুলিশের হাতে ধরা পড়ে। পরবর্তীতে উপজেলা মৎস্য অফিসে গিয়ে মুছলেকায় ছাড়া পায়।

Manual8 Ad Code

শিকারীরা জানান, প্রতিটি জালের সাথে ২০/৩০ জন করে মাছ শিকারী থাকে। ২ হাজার হাতের জালে থাকে ৫০/৬০ জন শিকারী। শিকারীদের এসব জাল ৪শ, ৫শ, ১২শ থেকে ২ হাজার হাত লম্বা হয়ে থাকে। তাদের সব চেয়ে মারাত্মক জাল হচ্ছে তিতপুঁটি মারার কৌশলী জাল। একে বিষ জালও বলা হয়ে থাকে। এই জাল দিয়ে শিকারীরা ছোট মাছের পোনা শিকার করে। গলফা জাল দিয়ে শিকার করা হয় বড় বড় মাছ। তাছাড়া সব শ্রেণীর মাছ শিকারে রয়েছে বেড়জাল। -২য় পর্ব

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code