হাকালুকি হাওরে মৎস্য নিধন : মাছের বংশ বিস্তারে বাঁধাগ্রস্থ!

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭

হাকালুকি হাওরে মৎস্য নিধন : মাছের বংশ বিস্তারে বাঁধাগ্রস্থ!

Manual3 Ad Code

বাংলাদেশের বৃহত্তম হাওর, হাকালুকি হাওর। হাকালুকি হাওরের বিশাল এ মৎস্য ভান্ডার ধীরে ধীরে সংকোচিত হয়ে আসছে। এখানে থামছে না অবাধে মাছ নিধন। স্থানীয় একটি প্রভাবশালী মহল ও স্থানীয় প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে এক ধরণের বিশেষ টোকেনের মাধ্যমে মৎস্য নিধনের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্র ও খোঁজ নিয়ে জানা যায়, মৎস্য ব্যবসা করতে গেলে, যার কাগজের একটি টোকেন থাকবে সে ব্যবসায়ী নির্ভয়ে হাকালুকি হাওরে অবাধে মাছ শিকার করতে পারবে। এসবের নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী চক্র। এর বাইরে স্থানীয় জনবপ্রতিনিধিরাও নয়। এদের কারণে হাকালুকি হাওরের বিস্তীর্ণ জলাভূমিতে মাছের বংশ বিস্তার মারাত্মকভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে। বন্ধ হচ্ছেনা কোনো প্রকারে হাকালুকি হাওরের মৎস্য নিধন। প্রায়-প্রতিদিন, দিনরাত, এমনকি গভীর রাতে চলছে মাছ আহরণের অবৈধ টোকেন বাণিজ্য।

Manual3 Ad Code

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি, বড়লেখা এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ এই পাঁচটি উপজেলায় ২শ ৩৮টি বিল নিয়ে “বৃহত্তর হাকালুকি হাওর।” উল্লেখিত উপজেলার লোকেরা প্রশাসনের সহায়তায় অবৈধ মৎস্য বাণিজ্যের সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে মাছ শিকার করছে। আর এই অবৈধ মৎস্য বাণিজ্যের ভাগ-বাটোয়ারা যায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালীসহ প্রশাসনের কিছু বড়কর্তাদের পকেটে। এব্যবসা এখন এইসব অসাধু লোকদের নিত্যদিনের খোরাক দিচ্ছে। পর্ব-১

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code