হামলার পরিকল্পনা স্থগিত করলেন কিম

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৭

হামলার পরিকল্পনা স্থগিত করলেন কিম

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের আচরণ পর্যবেক্ষণের জন্য গুয়ামে ক্ষেপনাস্ত্র হামলার পরিকল্পনা স্থগিত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে সেনাবাহিনীকে যেকোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

Manual7 Ad Code

ধারণা করা হচ্ছে, কোরিয় উপদ্বীপে চলমান উত্তেজনা কমানোর আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিয়ে কিম এ সিদ্ধান্ত নেন।

১৫ আগস্ট মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, দেশটির নেতা কিম জং-উন তার পদস্থ সামরিক কমান্ডারদের বলেছেন, তিনি কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রের আচরণ পর্যবেক্ষণ চান।

Manual8 Ad Code

উত্তর কোরীয় নেতা কিম জং উন গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার বিষয়ে ১৪ আগস্ট সোমবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ইউনিটের পদস্থ কমান্ডারদেরকে ব্রিফিং করার সময় এ সিদ্ধান্ত দিয়েছেন বলে কেসিএনএ জানিয়েছে।

এ সময় কিম বলেন, যেকোনো নির্দেশ দেয়ার আগে তিনি মার্কিনীদের নির্বোধ আচরণগুলো আরো একটু পর্যবেক্ষণ করতে চান। মার্কিনীরা যদি কোরিয় উপদ্বীপে তাদের বিপদজ্জনক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে হামলার ব্যাপারে এরইমধ্যে যে ঘোষণা দেয়া হয়েছে উত্তর কোরিয়া তা নিশ্চিত বাস্তবায়ন করবে।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসগরীয় এলাকার গুয়ামে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা নিয়ে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হুমকি পাল্টা হুমকি চলছে। এরইমধ্যে অস্ত্র কর্মসূচির শাস্তি হিসাবে জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

গত ১০ আগস্ট পিয়ংইয়ং ঘোষণা করে, চলতি মাসের মাঝামাঝি সময়ে গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলোতে চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code