হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা : মাধবপুরে গ্রেফতার ৭

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা : মাধবপুরে গ্রেফতার ৭

Manual5 Ad Code

download-1

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: মাধবপুরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিনভর অভিযান চালিয়ে চারজন এবং রাত ৯টার দিকে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শামীম মিয়া, ইয়াছিন মিয়া, শুক্কুর আলী, ওসমান গনি, সৈয়দ মো. মামুন মিয়া, জিলাল মিয়া ও শাহ মো. মনসুর।

Manual3 Ad Code

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, হামলার সময়ের ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগরে একটি ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে মাধবপুরে একদল যুবক মাধবপুর বাজার ঝুলন মন্দির, হরিশ্যামা পালপাড়া, সুন্দাদিল, খিলগাঁও, ঘিলাতলী আখড়া, কাশিমপুরসহ কয়েকটি গ্রামে মন্দিরে ভাংচুর এবং হিন্দুদের উপর হামলা চালায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code