সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: উত্তর কোরিয়া প্রায় ৫০ কেজি প্লুটোনিয়াম উৎপাদন করেছে যা দিয়ে ১০টি পরমাণু বোমা বানানো যাবে। ২০১৬ সালের প্রতিরক্ষা বিষয়ক একটি রিপোর্টে সম্প্রতি এমনটাই তথ্য তুলে ধরেছে দক্ষিণ কোরিয়া। প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, ২০১৪ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার হাতে ৪০ কেজি বোমা বানানোর উপযুক্ত প্লুটোনিয়াম ছিল। এছাড়া উত্তর কোরিয়া প্রচুর ইউরেনিয়াম উৎপাদনেও সক্ষম যা দিয়ে পরমাণু বোমা বানানো যাবে।
প্রসঙ্গত, উত্তর কেরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নতুন বছরে ভাষণে বলেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তারাও জানিয়েছেন, যে কোনও সময় এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার পাল্টা বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য মারাত্মক হুমকি। তা পরীক্ষা চালালে মুহূর্তের মধ্যে ধংস করে দেয়া হবে। কারণ এমন আরও আধুনিক মিসাইল আমেরিকার হাতে আছে।
Design and developed by ওয়েব হোম বিডি