১০০ অভিবাসী নিয়ে লিবীয় উপকূলে নৌকা ডুবি

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

১০০ অভিবাসী নিয়ে লিবীয় উপকূলে নৌকা ডুবি

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়া একটি নৌকা প্রায় ১০০ অভিবাসী নিয়ে লিবীয় উপকূলে ডুবে গেছে। ইতালিয়ান কোস্টগার্ডের একটি দল ৮টি লাশ এবং চারজনকে জীবিত উদ্ধার করেছে। তবে নৌকার বেশিরভাগ যাত্রী নিখোঁজ রয়েছে। সাগরে উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়েছে।

Manual4 Ad Code

নৌকাটি লিবিয়া এবং ইতালির মধ্যবর্তী লিবিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে ডুবে যায়। উদ্ধার অভিযানে ফ্রান্সের নৌবাহিনীর একটি জাহাজ, দুইটি বাণ্যিজিক জাহাজ এবং বিমান উদ্ধার অংশ নিয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার ইতালিয়ান কোস্টগার্ড ভূমধ্য সাগর থেকে ৫৫০ অভিবাসীকে উদ্ধার করে।

Manual2 Ad Code

জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে চলতি বছরের প্রথম দুই সপ্তাহে সমুদ্র পথে এক হাজার মানুষ ইউরোপে পাড়ি জমিয়েছে। এর মধ্যে ১১ জন মারা যায়। সংস্থাটি আরো জানায়, ২০১৬ সালে সমুদ্র পথে ইউরোপ যাবার সময় পাঁচ হাজার মানুষ মারা যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code