সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ১১৫ দিন পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারি। রবিবার তাদের বহনকারী একটি ফ্লাইট তুষারপাতের মধ্যে কাজাখস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেকাগান শহরে অবতরণ করে।
রাশিয়া মিশন কন্ট্রোলের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
নভোচারিদের মধ্যে আছেন- যুক্তরাষ্ট্রের কেট রুবিন্স, রাশিয়ার রসকসমসের আনাতোলি ইভানিশিন ও জাপান মহাকাশ অন্বেষণ সংস্থার তাকুয়া ওনিশি। তারা কক্ষপথের পরীক্ষাগারে ১১৫ দিনের মিশনে ছিলেন। সূত্র: ভয়েস অব আমেরিকা
Design and developed by ওয়েব হোম বিডি