সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২২ মে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার আদালতে বেগম খালেদা জিয়ার হাজির হওয়ার দিন ধার্য ছিল। বেগম জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নাল আবেদীন মেজবা ও জিয়া উদ্দিন জিয়া।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য এ দিন ধার্য করেন।
জানা যায়, খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো- দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।
আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানির দিন এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।
Design and developed by ওয়েব হোম বিডি