১৪ পুরুষের হাতে ধর্ষিত আন্তর্জাতিক মুখ মুখতার

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

১৪ পুরুষের হাতে ধর্ষিত আন্তর্জাতিক মুখ মুখতার

Manual7 Ad Code

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ১৪ পুরুষের হাতে ধর্ষিতা হয়েও দমে যাননি পাকিস্তানের মুখতার মাই! তার জীবনে ঘটনাটি ঘটেছিল ১৪ বছর আগে। দেশটির যে গ্রামে থাকতেন মুখতার, সেখানে ছিল মাস্তোই বালোচ গোষ্ঠীর প্রতাপ। আর মুখতার ছিলেন তাতলা গোষ্ঠীর সদস্যা। দুই গোষ্ঠীর মধ্যে জাতি বিবাদ লেগেই থাকত। সেই বিবাদের জেরেই মুখতারের ছেলে শাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠে, সে নাকি মাস্তোই গোষ্ঠীভুক্ত আব্দুল খালিকের মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। সেই অপরাধের শাস্তি হিসেবে মুখতারের ছেলেকে ধরে এনে আব্দুলের লোকজন তার শ্লীলতাহানি করতে থাকে। ছেলেটি তখন ভয়ে চিৎকার দিতে থাকে। ছেলের চিৎকারে ছুটে যান মা মুখতার ও তাতলা গোষ্ঠীর অন্যান্য নারীরা। মুখতারের ছেলের উপর তখনও চলছে অত্যাচার। বিষয়টি বুঝতে আব্দুলের বাড়ি ঘেরাও করে ছেলেটির মা মুখতার ও তার সঙ্গীরা। এতে আব্দুলের লোকজন রেগে মুখতারকে তুলে নিয়ে যায় একটি আস্তাবলে। সেখানে মুখতারের মাথায় বন্দুক ঠেকিয়ে ১৪ জন মিলে তাকে ধর্ষণ করে! খবর এবেলার।

তারপর দীর্ঘ চিকিৎসার পরে যখন সুস্থ হয়ে উঠেন মুখতার, তখন শুরু হয় তার আসল লড়াই। নিজের লড়াইয়ের মাধ্যমে মুখতার হয়ে উঠেন নারীর প্রতিবাদের আন্তর্জাতিক মুখ। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যারা তার উপর এ রকম অত্যাচার করেছিল, তাদের তিনি শাস্তি দেবেনই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অভিযুক্ত ১৪ জনকে গ্রেফতারও করা হয়, কিন্তু প্রভাব খাটিয়ে তারা মুক্তি পেয়ে যান। তবুও তিনি হার মানেনি! নিজের স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করে পাকিস্তানি মেয়েদের শিক্ষা ও প্রগতির ব্যাপারে সক্রিয় হয়ে উঠন তিনি। আত্মজীবনী লিখে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন সবার সামনে। আর তার সেই আত্মজীবনী বিশ্বজোড়া খ্যাতিও অর্জন করে।

Manual8 Ad Code

সম্প্রতি পাকিস্তানের একটি ফ্যাশান শোতে হাজির হয়েছিলেন মুখতার। শোয়ের শেষে উপস্থিত দর্শক ও সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমার সমস্ত বোন, যারা আমার মতো পরিস্থিতিতেই জীবন কাটাচ্ছে, তাদের আমি বলতে চাই, পুরুষদের মতো আমাদেরও হৃদয় এবং মস্তিস্ক আছে। আমাদেরও রয়েছে ভাবনা-চিন্তার ক্ষমতা। কাজেই অন্যায়ের দ্বারা অবদমিত না হয়ে, আমি সমস্ত মেয়েকে বলব আশাবাদী হতে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code