১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: টানা দ্বিতীয়বারের মত ১৫০ বা তারও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠন রিপ্রিভ। খবর দ্য গার্ডিয়ানের।

সংস্থাটি জানিয়েছে, মাদক মামলার আসামি, কিশোর ও রাজনৈতিক কারাবন্দিদের গোপন আদালতের মাধ্যমে কারাদণ্ড বা ফাঁসি দিচ্ছে সৌদি। গোপন আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের ঘটনা দেশটিতে বেড়েই চলেছে।

Manual8 Ad Code

রিপ্রাইভ গ্রুপের মতে, দেশটিতে চলতি বছরে ১৫০ জন, গেল বছরে ১৫৮ এবং এর আগের বছর ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Manual5 Ad Code

সংগঠনটি জানায়, উপসাগরীয় বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ডের বিধান চালু রয়েছে। এক্ষেত্রে সৌদি আরব এগিয়ে, সবচেয়ে পিছিয়ে কুয়েত।

দেশটির গোপন আদালত এ পর্যন্ত যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন, তাদের বেশিরভাগকেই সৌদি আরবের নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়েছিল।

Manual5 Ad Code

চলতি বছরের জানুয়ারিতে গোপন আদালতে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪৭ জনের একই দিনে ম্যৃতুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে অনেকেই ছিল কিশোর, যাদের বয়স ২০ এর নিচে।

এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সৌদি সরকারের প্রতি পরিকল্পিতভাবে কিশোরদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন।

Manual8 Ad Code

পরে গেল সেপ্টেম্বরেও যুক্তরাজ্যের পক্ষ থেকে মৃত্যুদণ্ড বিষয়ে সৌদি সরকারকে নতুন করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code