১৭ দিন পর টানেলের ভেতর থেকে ৪১ শ্রমিক উদ্ধার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

১৭ দিন পর টানেলের ভেতর থেকে ৪১ শ্রমিক উদ্ধার

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারার টানেলের ভেতর ১৭ দিন আটকে থাকা ৪১ শ্রমিকের সবাইকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে তাদের এক এক করে বের করে নিয়ে আসা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

 

শ্রমিকদের সবাই সুস্থ ও সবল আছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

 

গত ১২ নভেম্বর থেকে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে ৬০ মিটার লম্বা একটি পাইপ স্থাপন করা হয়েছে। এই পাইপের মধ্যে দিয়ে বিশেষভাবে তৈরি চাকাচালিত স্ট্রেচারে করে শ্রমিকদের বাইরে নিয়ে আসা হচ্ছে। দীর্ঘ ১৭ দিনের দুঃস্বপ্নময় এক যাত্রার পর বাইরে আলোর মুখ দেখছেন এসব শ্রমিক।

Manual3 Ad Code

 

এনডিটিভি আরো জানিয়েছে, শ্রমিকদের উদ্ধারে প্রথমে পাইপটি দিয়ে ভেতরে যান বিশেষ দক্ষতাসম্পন্ন উদ্ধারকারীরা। কিভাবে চাকাচালিত স্ট্রেচারে করে বের হতে হবে- সে ব্যাপারে আটকে পড়া শ্রমিকদের নির্দেশনা দেন তারা। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্যও পরীক্ষা করেন তারা। এরপর তাদের স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয়। শোয়ানোর পর বাইরে থেকে টেনে টেনে শ্রমিকদের বের করে নিয়ে আসা হয়।

 

শ্রমিকদের বের করার সঙ্গে সঙ্গে যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া যায় সেজন্য টানেলের ভেতর একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে। এছাড়া তাদের জন্য অক্সিজেন সেবাযুক্ত ৪১ বেডের একটি হাসপাতালও প্রস্তুত করে রাখা হয়েছে।

 

Manual8 Ad Code

এছাড়া একটি হেলিকপ্টারও প্রস্তুত রাখা আছে শ্রমিকদের জন্য।

 

গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন সিল্কিয়ারার টানেলের একাংশ ধসে পড়ে। এতে ভেতরে আটকা পড়েন ৪১ জন শ্রমিক।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code