২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বিএসপির, ১২১ আসনে প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বিএসপির, ১২১ আসনে প্রার্থী চূড়ান্ত

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন ছয়টি দলের মোর্চা ‘লিবারেল ইসলামিক জোট’। ইতোমধ্যে ১২১টি আসনের আংশিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এই জোট।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী ইতোমধ্যে চূড়ান্ত হওয়া জোটের এই আংশিক প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

সুপ্রিম পার্টির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

জোটভুক্ত অন্য পাঁচটি দল হলো : বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ জনদল (বিজেডি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) এবং আশিকিনে আউলিয়া ঐক্য পরিষদ।

 

সংবাদ সম্মেলনে সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, আমাদের জোট লিবারেল ইসলামিক জোটের পক্ষ থেকে আসন্ন নিবাচনে আমরা ২০০ আসনে প্রার্থী দিব। আজ ১২১টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপ্রাপ্তদের আংশিক তালিকা ঘোষণা করছি।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো জোট থেকে নয়, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের মার্কা (একতারা) নিয়ে নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে নির্বাচন করছি। সংবিধানকে সমুন্নত রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই। আমরা চাই না, দেশে কোনো অগণতান্ত্রিক শক্তি আসুক।

 

বিএসপি এবং এর নেতৃত্বাধীন মোর্চা লিবারেল ইসলামিক জোটের মনোনয়নপ্রাপ্তদের প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা দেশে আমাদের ৩০ জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে যারা বিজয়ী হতে পারেন। আমরা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সকল সম্প্রদায় ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি। আমাদের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে অন্য ধর্মাবলম্বীও যেমন আছে, তেমনি তৃতীয় লিঙ্গের প্রার্থীও আছে।

বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না- এমন প্রশ্নের জবাবে বিএসপির এই চেয়ারম্যান বলেন, অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে আসলে এবং জনগণ ভোট দিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আমরা মনে করি। কোনো দলের নির্বাচনে আসা বা বর্জন করা তাদের গণতান্ত্রিক অধিকার। বিএনপিসহ নিবন্ধিত অন্য দলগুলোকে আগেও নির্বাচনে আসার আহ্বান জানিয়েছি, এখনো জানাচ্ছি। কারণ, প্রতিদ্বন্দ্বিতামূলক না হলে নির্বাচন জমে না।

 

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সংলাপের পক্ষে ছিলাম, এখনো আছি। এখনও সময় আছে। দেশ ও জাতির দিকে লক্ষ্য রেখে, তাদের ভালো চাইলে সংলাপটা এখনও সম্ভব।

 

নির্বাচন কমিশনের (ইসি) সদ্য নিবন্ধনপ্রাপ্ত বিএসপির নির্বাচনী প্রতীক ‘একতারা’। এ প্রতীকে বিএসপির নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের প্রার্থীরা নির্বাচন করবে।

 

বিএসপির মনোনয়ন পেলেন যারা-

 

রংপুর বিভাগ :
পঞ্চগড়-১- মোঃ আবদুল ওয়াদুদ (বাদশা), পঞ্চগড়-২ আহমাদ রেজা ফারুকী,
লালমনিরহাট- ৩ এম এ হান্নান, রংপুর- ৩ মোঃ আব্দুর রহমান (রেজু), কুড়িগ্রাম-১ মনিরুজ্জামান খান ভাসানী,
কুড়িগ্রাম-২ মোছাঃ শেফালী বেগম, কুড়িগ্রাম-৪ মোঃ মেহের উল্যাহ সেলিম।

 

Manual4 Ad Code

রাজশাহী বিভাগ :
বগুড়া-৩ মোছাঃ আফরিনা পারভিন, বগুড়া-৬ মোঃ রাজিব রশিদ,
চাঁপাইনবাবগঞ্জ-২ এস এম দুরুল হুদা, রাজশাহী-২ মোহাম্মদ সামছুল আলম,
রাজশাহী-৩ লুৎফর রহমান,
রাজশাহী-৫ আলতাফ হোসেন মোল্লা, নাটোর-১ মোঃ লিয়াকত আলী, নাটোর-৩ রুস্তম আলী,
নাটোর-৪ রায়হান শাহ,
সিরাজগঞ্জ- ২ হাসরত খান ভাসানী,
সিরাজগঞ্জ-৬ কাজী মোঃ আলামীন,
পাবনা-৩ মাহবুবুর রহমান জয় চৌধুরী, পাবনা-৪ আলাউদ্দীন (আলতাফ)।

 

খুলনা বিভাগ :
কুষ্টিয়া-১ মোঃ অজিম আলী,
ঝিনাইদহ-২ মোঃ নজরুল ইসলাম।

 

বরিশাল বিভাগ :
বরগুনা-২ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, পটুয়াখালী- ৩ মোঃ নুরে আলম,
ভোলা- ২ মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বরিশাল-২ এ.কে ফাইয়াজুল হক সোহেল সামাদ,
বরিশাল-৪ মোঃ জয়নাল আবেদীন,
বরিশাল-৫ সালমা আক্তার,
বরিশাল-৬ মোঃ আসাদুজ্জামান,
পিরোজপুর- ২ মোহাম্মদ মিজানুর রহমান ( সৈয়দ মনির)।

 

Manual6 Ad Code

ময়মনসিংহ বিভাগ :
জামালপুর-২ রিপন মিয়া,
শেরপুর – ১ আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ-৪ সেলিম খান,
ময়মনসিংহ-৫ মোঃ ফিরোজ আলম, ময়মনসিংহ -১০ মোঃ রফিকুল ইসলাম,
ময়মনসিংহ – ১১ এবি.এম জিয়া উদ্দিন।

 

Manual3 Ad Code

ঢাকা বিভাগ :
টাঙ্গাইল – ৪ মোঃ শুকুর মাসুদ,
টাঙ্গাইল – ৫ মোঃ হাসরত খান ভাসানী, টাঙ্গাইল – ৬ আব্দুল করিম, টাঙ্গাইল – ৭ মোঃ আব্দুল খালেক,
কিশোরগঞ্জ – ৬ হেলাল উদ্দিন, মানিকগঞ্জ-২ এ কে নাহিদ, মুন্সীগঞ্জ-১ লতিফ সরকার, মুন্সীগঞ্জ- ২ রিপা আক্তার, মুন্সীগঞ্জ – ৩ মোঃ দুলাল হোসেন মন্ডল,

ঢাকা-১৪ শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী,
ঢাকা-১৫ মোঃ সামছুল আলম চৌধুরী, ঢাকা-১৬ মোঃ তৌহিদুল ইসলাম, ঢাকা-৩ মোঃ আকবর হোসেন,
ঢাকা-২০ মোঃ মিনহাজ উদ্দিন,
ঢাকা-১৩ মোঃ সোহেল সামাদ বাচ্চু, ঢাকা – ১০ ফাইয়াজুল হক সোহেল সামাদ,
ঢাকা-১১ ফারাহনাজ হক চৌধুরী,
ঢাকা-১৯ মোঃ জুলহাস,
ঢাকা-১ সামসুজ্জামান চৌধুরী, ঢাকা-৮ এনামুল নাসির, ঢাকা – ৯ মোঃ মাহিদুল ইসলাম, ঢাকা – ৫ মোশারফ হোসেন মিয়া,
ঢাকা-১৮ মিজানুর রহমান,
ঢাকা-১৭ অ্যাড. শাহ আলম,
ঢাকা-৭ মোহাম্মদ আফসার উদ্দিন, ফরিদপুর-১ মোঃ নুরুল ইসলাম সিকদার,
ফরিদপুর-২ সেখ শফিকুল ইসলাম, ফরিদপুর-৩ মোঃ দেলোয়ার হোসেন, ফরিদপুর-৪ মোঃ আলমগীর কবির, মাদারীপুর-২- ইউসুফ আলী সুমন,

গোপালগঞ্জ-৩ এম নিজাম উদ্দিন লস্কর,
নরসিংদী-১- সুবল ধর,
নরসিংদী-২ কুতুবুদ্দিন,
নরসিংদী – ৩- মিরানা জাফরিন চৌধুরী,
নরসিংদী-৪ মোশাররফ হোসেন,
নরসিংদী-৫ আব্দুর রহিম,

গাজীপুর-২ এস.এম.জাহাঙ্গীর আলম,
গাজীপুর-৩ মোঃ আশরাফুল আলম,
গাজীপুর-৪ মাসুদ চৌধুরী,
গাজীপুর-৫ উর্মি,
নারায়ণগঞ্জ-১ মোঃ আফাজ উদ্দিন মোল্লা,
নারায়নগঞ্জ-৩ মোহাম্মদ আসলাম হোসাইন,
নারায়নগঞ্জ-৪ মোঃ সেলিম আহমেদ, নারায়নগঞ্জ- ৫-ছামছুল ইসলাম।

 

সিলেট বিভাগ :
সুনামগঞ্জ-১শাহ নূর আলম,
সুনামগঞ্জ – ১ হারিছ মিয়া,
সুনামগঞ্জ-৪ আবুল ফজল মাসউদ,
সুনামগঞ্জ-৫- আবু সালেহ,
হবিগঞ্জ-৪- মোঃ সারাজ মিয়া।

 

চট্টগ্রাম বিভাগ :
বি-বাড়িয়া-৩ সোহেল মোল্লা,
বি-বাড়িয়া-৪ সৈয়দ ইমাম মহসীন,
ব্রাহ্মণবাড়িয়া-৫-জামাল সরকার,
বি-বাড়িয়া-৬- কবির মিয়া,

কুমিল্লা-১- মোঃ জাহাঙ্গীর আলম,
কুমিল্লা-২ আব্দুস সালাম,
কুমিল্লা-৩ মোঃ জিয়াউল হক,
কুমিল্লা-৪ মোহাম্মদ শফিউল বাদশা, কুমিল্লা-৫- মোঃ খাজা বাকী বিল্লাহ,
কুমিল্লা-৬ মোহাম্মদ আব্দুল মজিদ, কুমিল্লা-৭- মোঃ সহিদুল্লাহ, কুমিল্লা – ৮ মোজাম্মেল হক বশির,
কুমিল্লা-১০- মোঃ জামাল উদ্দিন, চাঁদপুর – ১ মোঃ ইয়াছিন, চাঁদপুর-২ মনির হোসেন,

চাঁদপুর-৩-আঃ মালেক মিয়াজী, চাঁদপুর-৪- মোঃ মকসুদুর রহমান,
চাঁদপুর-৫- রফিকুল ইসলাম,

ফেনী-১- মোঃ মাহতাব উদ্দিন,
ফেনী-৩ তবারক হোসেন,

Manual5 Ad Code

লক্ষ্মীপুর-৩- মোঃ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী,
লক্ষ্মীপুর-৪- অ্যাড, সোলেমান হোসেন ইমরান, চট্টগ্রাম-১- মোঃ নুরুল করিম আবছার,

চট্টগ্রাম- ২ – শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, চট্টগ্রাম- ৩ – নুরুল আনোয়ার হিরন,
চট্টগ্রাম-৫- কাজী মহসীন চৌধুরী, চট্টগ্রাম-৬- মোঃ বেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭- মোঃ মোরশেদ আলম,
চট্টগ্রাম-৮- কাজী মহসীন চৌধুরী, চট্টগ্রাম-১০- তাজ উদ্দিন, চট্টগ্রাম-১১- মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম-১২- মাওলানা ওমর ফারুক নঈমী,
চট্টগ্রাম-১৩- মোঃ আরিফ মঈনুদ্দীন, চট্টগ্রাম-১৪- সাইফুল ইসলাম সুমন,
চট্টগ্রাম-১৫- আব্দুল মান্নান, কক্সবাজার-১- চৌধুরী আফতাব নূর, কক্সবাজার-৩ আতাউল্লাহ খান/ নূরুল আলম।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code