সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে ২০১৫ সালে একমাত্র বায়ু দূষণের কারণে অন্তত ১১ লাখ মানুষ অকালে মারা গেছে। মার্কিন ভিত্তিক একটি ইন্সটিটিউটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে আরো বলা হয়েছে, বায়ু দূষণে অকাল মৃত্যুর ক্ষেত্রে চীনের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে ভারত।
হেলথ এফেক্ট ইন্সটিটিউট বা এইচই আই’র সভাপতি ড্যান গ্রিনবান তার প্রতিবেদনে আরো বলেছেন, বিশ্বে বায়ু দূষণের মৃত্যুর ৫০ ভাগই এ দুই দেশে ঘটে । এদিকে এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অকাল মৃত্যুর সঙ্গে বায়ু দূষণের সম্পর্কের কথা ভারত সরকার স্বীকার করতে চায় না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পিএম২.৫ নামের বিপজ্জনক উপাদানের উপস্থিতির কারণে বায়ু দূষণের অকাল মৃত্যু ঘটে। চীনে বায়ুতে এ উপাদানের উপস্থিতি স্থিতিশীল পর্যায় থাকলেও ভারতে তা দিনে দিনে বেড়েই চলেছে।
এ উপাদানের উপস্থিতির কারণেই ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে বায়ু দূষণে ৫০ ভাগ মৃত্যু ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি