২০ টন ওজনের বিশাল রোবট ট্যাংক তৈরি করবে রাশিয়া

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭

২০ টন ওজনের বিশাল রোবট ট্যাংক তৈরি করবে রাশিয়া

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার বিশ্ববিখ্যাত বন্দুক নির্মাণকারী সংস্থা কালাশনিকভ এবারে রুশ সেনাবাহিনীর জন্য ২০ টন ওজনের অতিকায় রোবট ট্যাংক তৈরি করবে। এ ছাড়া, যুদ্ধে ব্যবহার উপযোগী সাত টন ওজনের বিশাল রোবট গাড়িও তৈরি করবে।

Manual5 Ad Code

চালকহীন এ ট্যাংকে মেশিনগান এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। দূর নিয়ন্ত্রিত এ ট্যাংক যুদ্ধরত সেনাদের সহযোগিতা করবে। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ এখনো প্রকাশ করা হয় নি। তবে ধারণা করা হচ্ছে, এটি মার্কিন সেনাবাহিনীর আট চাকার সাঁজোয়া যান এম১১২৬ স্ট্রাইকার আইসিভির সম মানের হবে।

অবশ্য বিশালদেহী এ রোবট ট্যাংকের পূর্বসূরি হলো কালাশনিকভের তৈরি বিএএস-গ১জি-সোরাতনিক। এতে একটি মেশিনগান, একটি ভারি মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং তিন মাইল পাল্লার ৮টি কোরনেট গাইডেড ক্ষেপণাস্ত্র বসানো আছে। এটি সর্বোচ্চ ঘণ্টায় ২৫ মাইল বেগে চলতে পারে।

Manual2 Ad Code

একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল তৈরির মাধ্যমে বিশ্বখ্যাতি অর্জন করে কালাশনিকভ। এ ধরণের রাইফেল বিশ্বে অনন্ত ১০ কোটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। অবশ্য, অস্ত্র তৈরির পাশাপাশি স্মারক দ্রব্য, ভিডিও গেমসসহ নানা পণ্য তৈরি করেছে কালাশনিকভ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code