২০ মে মৌলভীবাজার জেলা আ’লীগের সম্মেলন

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

২০ মে মৌলভীবাজার জেলা আ’লীগের সম্মেলন

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মেয়াদোত্তীর্ণের ৪ বছর পর নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন। নির্ধারিত জেলা সম্মেলন দলের বিভিন্ন সারির তৃণমূল নেতা কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থকদের মধ্যে পরিবর্তনের সুর বইছে। দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বাতাস বয়ে এনেছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ঘোষণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নির্বাচন করার জন্য প্রচার-প্রচারণা শুরু করেছে। কে হবেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের নতুন কান্ডারি এ নিয়ে কর্মী ও সাধারণ মানুদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এরই মধ্যে পদ প্রার্থীরা তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় শুরু করে দিয়েছেন। অনেকেই শুরু করেছেন দলের উচ্চ পর্যায়ে লবিং।

Manual4 Ad Code

গত ১২ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জেলার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ২০ মে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

যদি মৌলভীবাজার জেলা কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হয় তাহলে কেন্দ্রের হস্তেক্ষেপের মাধ্যমে জেলা সম্মেলন করা হবে বলে ঘোষনা দেন কেন্দ্রীয় নেতারা। বর্তমানে জেলা আওয়ামীলীগ দুটি ধারায় বিভক্ত রয়েছে। একটির নেতৃত্বে আছেন জেলা কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ মো. আব্দুস শহীদ। অপর অংশের নেতৃত্বে আছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারীরা। যার ফলে আগামীর নেতৃত্ব নিয়ে জনমনে সংশয় রয়েছে।

নেতৃত্ব কাদের বলয়ে আসছে তা এখনো শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না। গত ৩ মার্চ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমদ হোসেন সফরের সম্মেলনের বিষয়টি গুরুত্ব সহকারে সামনে উঠে আসে। যার প্রেক্ষিতে কেন্দ্র কমিটির জরুরী বৈঠক আহবান করে এই সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

Manual5 Ad Code

কেন্দ্রের সাংগঠনিক সম্পাদকের মৌলভীবাজার সফর নিয়ে মানুষের মনে ইতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা কর্মীরা সিনিয়র নেতাদের মূল্যায়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। যার থেকে আলোচনা সমালোচনার নতুন মোড় নিয়েছে আগামীর নেতৃত্বে নতুন মুখ এবং সৎ নেতার আগমন নিয়ে। আর তৃণমূলের নেতাকর্মীরাও এ ব্যাপারে বেশ আশাবাদী।

Manual4 Ad Code

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল বলেন, দলের এই সিদ্ধান্ত অত্যন্ত সময় উপযোগী। আওয়ামী লীগের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে তাই এই সম্মেলন তৃণমূলের নেতাকর্মীদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। কেননা বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নিরপেক্ষ ও সততার বিচারে মৌলভীবাজার জেলা কাউন্সিল অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে সম্মেলনের দিন কাউন্সিল হতে পারেনি। কমিটি গঠনের লক্ষ্যে ওই বছরের ৭ জুলাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ সভাপতি ও নেছার আহমদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। দলের মধ্যে সমঝোতা না থাকায় তখন পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি। পরে ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি ৩ বছরের জন্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code