২২০ ভারতীয় জেলেকে মুক্তি দিল পাকিস্তান

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ২২০ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান। সীমান্তের অশান্তির মাঝেই সৌজন্য দেখিয়ে আকস্মিকভাবে এ মৎস্যজীবীদের মুক্তি দেয়া হলো।

রবিবার করাচির মালির জেল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন দেশটির জেল সুপারিন্টেনডেন্ট হাসান সেহতো।

Manual2 Ad Code

পানিসীমানা পার করার অভিযোগে তাদের আটক করা হয়েছিল। এদিনই তাদের লাহোর থেকে ট্রেনে তোলা হয়েছে। ওয়াঘা সীমান্তে তাদেরকে ভারতের হাতে তুলে দেয়া হবে।

সেহতো আরো জানিয়েছেন, ২২০ জনকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে পাক সরকার। এখনো হেফাজতে রয়েছে ২১৯ জন।

Manual7 Ad Code

জম্মু-কাশ্মীরের উরি হামলা পর থেকে যেভাবে ভারত-পাক সম্পর্কে ফাটল ধরেছে, তার পর এই সৌজন্যে হতবাক ভারতও।

Manual1 Ad Code

গত সপ্তাহে পাকিস্তানি মৎস্যজীবীদের ফোরাম দাবি করে, পাক মৎস্যজীবীদের পাক সীমান্তের ভেতর থেকে তুলে নিয়ে গেছে ভারত। গুজরাত উপকূলের কাছে এই ঘটনা ঘটে। যদিও ভারতের পক্ষ থেকে এর কোনো উত্তর দেয়া হয়নি।

Manual8 Ad Code

সূত্র: ডেইলি পাকিস্তান

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code