সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের উত্তরাঞ্চলের মির্জা ওলাং নামক একটি গ্রাম থেকে ২৩৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে তালেবান। সম্প্রতি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জোটবদ্ধ হয়ে তালেবান ওই গ্রামটিতে প্রায় ৫০ নারী ও শিশুকে হত্যা করে।
ওই গ্রামে এখনো প্রায় ১০০ মানুষ তালেবানের জিম্মি হয়ে আছে বলে ধারনা করা হচ্ছে। বন্দি দশা থেকে মুক্তি হওয়া ব্যক্তিদের সার-ই-পুল প্রদেশে রাজধানী শহরে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় বয়োজ্যৈষ্ঠ ও প্রাদেশিক কর্মকর্তাদের মধ্যস্থতায় তাদের মুক্তি দেয়া হয়।
সার-ই-পুল প্রদেশের গভর্নরের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন।
সূত্র : রেডিও ফ্রি ইউরোপ
Design and developed by ওয়েব হোম বিডি