‘২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

‘২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা’

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় কর্মসূচির আড়ালে যদি কোনো সহিংস পরিস্থিতির সৃষ্টি করে তাহলে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।

Manual2 Ad Code

 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে উত্তর মেট্রো রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

 

Manual7 Ad Code

এর আগে, মেট্রো রেলের নিরাপত্তায় দায়িত্ব পাওয়া এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মেট্রোরেলের (ম্যাস র‌্যাপিড ট্রানজিট- এমআরটি) আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর ছয়টি স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিল এমআরটি পুলিশ।

 

ডিএমপি কমিশনার বলেন, ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে। মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা দমন করবে।

 

Manual8 Ad Code

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের সংবিধানে যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল মিটিং সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code