সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলার অন্যতম অভিযুক্ত নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা তিন সন্তানসহ আত্মসমর্পণ করেছেন।
সোমবার (০৯ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ি থেকে দুই মেয়ে ও এক ছেলেকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান বলেন, জঙ্গি আস্তানায় থাকা মারজানের বোন খাদিজাকে বেরিয়ে আসার জন্য পুলিশ অনুরোধ জানালে সে তার বাবা-মাকে ঘটনাস্থলে আসার আহ্বান জানান। পরে খাদিজার বাবা-মাকে ঘটনাস্থলে আনা হয়। খাদিজা ৩টা ৫ মিনিটের দিকে আত্মসমর্পণ করেন।
এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে হ্যান্ড মাইকে পুলিশ সুপার আনিসুর রহমান খাদিজাকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি নেমে আসুন। আপনার সন্তানদের কথা চিন্তা করুন। আমরা আপনাকে সাহায্য করব।
এ আহ্বানের জবাবে মা-বাবার উপস্থিতিতে আত্মসমর্পণ করবেন বলে শর্ত দেন খাদিজা। অভিযান এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী তার শর্ত মেনে নেয়।
উল্লেখ্য, রোববার রাত ১০টায় যশোরের ঘোপ নওয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। ওই বাড়িটির মালিক যশোর জিলা স্কুলের শিক্ষক হায়দার আলীর শ্বশুর। সকালে সেখানে পৌঁছান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও বিশেষায়িত বাহিনী সোয়াটের সদস্যরা। বাড়িটি থেকে বের করে আনা হয় সাধারণ বাসিন্দাদের। সেখানে অবস্থান নেয় সোয়াটের একটি দল। খাদিজার আত্মসমর্পনের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বাড়িটিতে অনুসন্ধান চালাচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি