৪০ হাজারেরও বেশি ভারতীয় সেনা লেজ গুটিয়ে পালাচ্ছে

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৬

৪০ হাজারেরও বেশি ভারতীয় সেনা লেজ গুটিয়ে পালাচ্ছে

Manual2 Ad Code

56092

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে লেজ গুটিয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা। শনিবার এমন দাবি করেছে পাকিস্তানি মিডিয়া। দেশটির উর্দূ নিউজপোর্টাল দৈনিক পাকিস্তান জানায়, ভারতীয় সেনারা যুদ্ধের ত্রি-সীমা ছেড়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাক-ভারত যুদ্ধের প্রাক্কালে রেকর্ড সংখ্যক ভারতীয় সেনা ছুটির আবেদন করেছে।

Manual8 Ad Code

ভারতীয় মিডিয়া সূত্র জানায়, সম্প্রতি ৪০ হাজারেরও বেশি সেনা সদস্য ছুটির আবেদন করেছে। ছুটির আবেদনে অসুস্থতাসহ নানা অজুহাত দেখানো হচ্ছে। যুদ্ধ-উত্তেজনায় এত সংখ্যক সেনার আবেদনে পেরেশান ভারতীয় সামরিক কর্তৃপক্ষ। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি লিখে বিষয়টি অবগত করার কথাও জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

সম্প্রতি উরিতে সেনা ক্যাম্পে হামলায় ১৮ ভারতীয় সেনা সদস্য নিহতের ঘটনার পর পাক-ভারত যুদ্ধের উত্তেজনা চলছে। সীমান্তে সামরিক বাহিনীসহ অস্ত্রের মজুদ করেছে ভারত। পাকিস্তানও প্রতিহতের পাল্টা হুমকি দিচ্ছে। ইসলামাবাদের আকাশে ওড়ছে যুদ্ধবিমান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code