সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে লক্ষ্মীপুরে ৪২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাত থেকে সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার ছয় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের বিশেষ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় আটজন, চন্দ্রগঞ্জে দুজন, রায়পুর ৯ জন, কমলনগরে ১০ জন, রামগতিতে ছয়জন এবং রামগঞ্জে সাতজনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। জেলার বিভিন্ন স্থান থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার পলাতক আসামি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি