৪ শিশু হত্যা: ৭ আসামির জামিন নামঞ্জুর, মামলা স্থানান্তর

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

৪ শিশু হত্যা: ৭ আসামির জামিন নামঞ্জুর, মামলা স্থানান্তর

Manual2 Ad Code

Habiganj_intro_14

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলাটি নিম্ন আদালত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া একইদিন সাত আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ মে) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে হত্যাকাণ্ডের প্রধান আসামি আব্দুল আলী বাগালসহ সাত আসামির জামিন আবেদন করা হয়। দুপুরে শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলাটি চিফ জুডিশিয়াল আদালতে পাঠান। মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ৯ জুন।

Manual5 Ad Code

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া, শাহেদ মিয়া, সালেহ উদ্দিন ও বশির মিয়া।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো: ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ এর ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর ছেলে ইসমাঈল হোসেন (১০)। খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী স্থানে চার শিশুর মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত আব্দুল আলীসহ ৭ জনকে আটক করে এবং ঘটনার অন্যতম আসামি বাচ্চু মিয়া র‌্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হন। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলেসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code