৪ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

৪ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
পৃথক চারটি হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিন নামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হয়েছে। তবে এই দম্পতির বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি মিলছে না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক।

 

আদালত সূত্র জানায়, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, এর মধ্যে ১০টি হত্যা মামলা। তার বিরুদ্ধে চট্টগ্রামে জোড়া খুন ও প্রকাশ্যে বাবলা হত্যা মামলাও রয়েছে। অন্যদিকে, তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট চান্দগাঁও থানার দোকানকর্মী শহিদুল ইসলাম হত্যা মামলায় গত ১৫ সেপ্টেম্বর ছোট সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন হাইকোর্ট। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় তাঁদেরসহ তিনজনকে জামিন দেওয়া হয়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

এর পর ২২ সেপ্টেম্বর একই বেঞ্চ পাঁচলাইশ থানার দোকানকর্মী মো. ফারুক হত্যা মামলা এবং আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলাতেও তাদের জামিন দেন। চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে জামিন আদেশ হলেও তা কার্যকর হতে সময় লেগেছে।

Manual7 Ad Code

 

হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী ১৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেন। প্রায় আড়াই মাস পর ৮ ডিসেম্বর এসব জামিননামা চট্টগ্রাম আদালতে পৌঁছায়।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি মামলায় হাইকোর্টের জামিননামা এসেছে। তার স্ত্রী তামান্নার চারটি মামলায় জামিননামা পাওয়া গেছে। বর্তমানে ছোট সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট কাগজপত্র ওই দুই কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে, চলতি বছরের ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Manual2 Ad Code

হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরে ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। তিনি পলাতক সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী বলে পরিচিত। ছোট সাজ্জাদ গ্রেপ্তারের প্রায় দুই মাস পর, ১০ মে চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা এলাকায় প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় করা মামলায় তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code