সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নী জেলার মহিদপুরে মাত্র ৫০ টাকার জন্য মা-কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল এক বালক। মৃতের নাম ধাপু বাঈ (৪৫)। আর ছেলের বয়স ১৬ বছর।
প্রতিবেশীরা জানান, মৃত মহিলা সৎ মা হলেও ছেলেটিকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। কিন্তু ছেলেটি যখন-তখন অকথ্য ভাষায় গালিগালাজ করত মাকে। গত বুধবার ছেলেটি মায়ের কাছে ৫০ টাকা চেয়েছিল। মা জানান, টাকা নেই, এখন দিতে পারবেন না।
এরপরই মা-কে গালিগালাজ করতে শুরু করে সে। তারপর কথা কাটাকাটির এক পর্যায় ছেলেটি একটি লাঠি দিয়ে মা-কে মারতে শুরু করে। পাশের ঘরে ঘুমোচ্ছিলেন বাবা। তিনি বাধা দিতে গেলে বাবাকেও মারধর করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
জানা যায়, ঘটনার পর ছেলেটি পালিয়ে যায়। তবে খবর পেয়ে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করেছে। সূত্র: সংবাদমাধ্যম
Design and developed by ওয়েব হোম বিডি