সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৫
সুরমা মেইল : ৫ দফা দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট দ্বিতীয় দিনের মতো বহাল রয়েছে। আজ সোমবার সকাল থেকে নগরীর হুমায়ূন রশীদ চত্বরে জড়ো হয়ে রাস্তায় অবস্থান করছেন শ্রমিকরা।
হুমায়ূন রশীদ চত্বরে শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন বলে জানা গেছে। রাস্তায় শ্রমিকদের অবস্থানের কারণে দু’দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে রবিবার ভোর ৬ টা থেকে ধর্মঘট শুরু হয়। সোমবার ধর্মঘটের ২য় দিন চলছে। এখনো শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ হয়নি। এর আগে শনিবার সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক শ্রমিক ইউনিয়ন ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, তাদের ৫ দফা পালন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলমান থাকবে। মঙ্গলবার থেকে বাস শ্রমিকরাও তাদের ধর্মঘটে যোগ দিচ্ছেন বলে দিলু মিয়া জানিয়েছেন।
ধর্মঘটের আওতায় ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান থাকবে। তবে অন্যান্য গণপরিবহন ধর্মঘটের আওতামুক্ত রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি