৬০ কোটি টাকার কোকেন উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

৬০ কোটি টাকার কোকেন উদ্ধার করেছে র‌্যাব

Manual5 Ad Code

(সংগৃহীত, ফাইল ছবি)

 

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি কোকেন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।  এর সাথে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা কোকেনের মূল্য প্রায় ৬০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

 

Manual5 Ad Code

র‌্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

তিনি জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে গুলিস্তানে হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও তিন মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের কাছ থেকে ১ কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।

 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আজ (বুধবার) রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code