বাগেরহাটে শিশুসহ ৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭

বাগেরহাটে শিশুসহ ৭ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১০

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বাগেরহাটের মোড়েলগঞ্জে খেয়া ট্রলার ডুবির ঘটনায় দুই শিশুসহ আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

Manual6 Ad Code

আজ (বৃহস্পতিবার) সকালে উদ্ধার অভিযানের ৩য় দিন পানগুছি নদীর বিভিন্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে চারজন পুরুষ, দু’টি শিশু ও একজন নারী। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও নিখোঁজদের স্বজনেরা। এছাড়া নৌবাহিনীর ২টি ডুবুরি দল ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এর আগে গত দুই দিনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে প্রায় ৮০ জন যাত্রী নিয়ে মোড়েলগঞ্জ পুরাতন থানার ঘাটে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code