খুলনা সিটি নির্বাচনে কে হাসবেন শেষ হাসি?

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৮

খুলনা সিটি নির্বাচনে কে হাসবেন শেষ হাসি?

Manual5 Ad Code

খুলনায় সব শঙ্কা কাটিয়ে উৎসবের ভোট আজ (মঙ্গলবার)। সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ভোটগ্রহণের সব মালামাল সোমবার গতকাল সন্ধ্যার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।

পুলিশ ও আনসার সদস্যরা ইতোমধ্যে কেন্দ্রে অবস্থান নিয়েছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Manual7 Ad Code

প্রথমবারের মতো খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শিষ), জাতীয় পার্টির শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবির মিজানুর রহমান বাবু (কাস্তে)।

Manual8 Ad Code

এ ছাড়া নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা চার লাখ ৯৩ হাজার ৯৩। এদের মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।

Manual1 Ad Code

নির্বাচন কমিশন থেকে রোববার ১৭৯ জন পর্যবেক্ষকের তালিকা খুলনায় পৌঁছেছে। এ ছাড়া নির্বাচন কমিশনের নিজস্ব ৩৫ জন পর্যবেক্ষক থাকবেন জানিয়ে নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ২১৯ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তাদের মধ্যে চার-পাঁচজন বিদেশি, ৩৫ জন নির্বাচন কমিশনের ও ১৭৯ জন বিভিন্ন সংস্থার।

এবারের নির্বাচনে মেয়র পদে যে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী এস এম সফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) এবং সিপিবি মনোনীত মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।

খালেক ও মঞ্জুকে কোথায় ভোট দেবেন :

প্রধান দুই মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ২২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মঙ্গলবার সকাল ৮টায় পাইওনিয়ার গালর্স স্কুলে ভোট প্রদান করবেন। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সকাল সাড়ে ৮টায় রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেককে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code