শাহজালালে ৮০টি স্বর্ণেবার উদ্ধার

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮

শাহজালালে ৮০টি স্বর্ণেবার উদ্ধার

Manual4 Ad Code

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত একটি বিমান থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য চার কোটি ৬৪ লাখ টাকা। স্বর্ণবারগুলো কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি।

Manual6 Ad Code

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ মে) সকাল ছয়টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইটটি মালয়েশিয়া থেকে ঢাকায় আসে। গোপন খবরের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি করা হয়। এ সময় বিমানের ৩০ এফ নম্বর আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেট পাওয়া যায়।

Manual1 Ad Code

বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে প্যাকেটটি খুলে ৮০টি স্বর্ণ বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারের মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code