রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত ২, মাদক-অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮

রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত ২, মাদক-অস্ত্র উদ্ধার

Manual3 Ad Code

রাজশাহী জেলার কর্ণহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি বলে দাবি করেছে র‌্যাব।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৩১ মে) রাতে সাড়ে ১১টার দিকে করমজা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় র‌্যাবের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানুল ইসলাম, সিপাহী আলাউদ্দিন আলী ও কনস্টেবল আব্দুল লতিফ আহত হয়েছেন।

Manual1 Ad Code

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশারাফুল ইসলাম জানান, র‌্যাবের একটি দল পবা উপজেলার করমজা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি দেখে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়।

Manual3 Ad Code

র‌্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে গুলিবিদ্ধ দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code