মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় জৈন্তাপুরের কুঞ্জ দেব

প্রকাশিত: ৩:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় জৈন্তাপুরের কুঞ্জ দেব

Manual7 Ad Code

কুঞ্জ দেব নাথ, বয়স সবেমাত্র আটাশ (২৮)। জীবন সিঁড়ির অনেক ধাপ পেরুনোর আগেই প্রাণ যেন  নিভুনিভু করছে তাঁর। আর্থিক দৈন্যদশা দূর করতে পরিশ্রমকে পুঁজি করে অল্প বয়স থেকেই ধরেছিলেন পরিবারের হাল, বিয়ে করে পেতেছেন সংসারও। দুটি ফুটফুটে মেয়ে আর পরিবারের সবাইকে নিয়ে মোটামুটি স্বাচ্ছন্দেই চলছিল সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকার বাবুল দেব নাথের ছেলে দিনমজুর কুঞ্জ দেব নাথের সংসার। কিন্তু এর মাঝেই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর সংসারে ভর করলো দুঃখ আর হতাশা। চিকিৎসার ব্যায়ভার বহন করতে গিয়ে জীবনের সাথে তাঁর যোগ হলো অসহায় নামক শব্দটি।

তাঁর বড় মেয়ে অনিতার বয়স ৬ বছর আর ছোট মেয়ে অর্পিতার বয়স মাত্র ৩ বছর। অবুঝ শিশু দুটির করুন মুখের দিকে চেয়ে বারবার ডুকরে কেঁদে উঠছেন তিনি। পূনরায় পরিবারের হাল ধরে সুস্থ ভাবে বাঁচার আকুতি তাঁর।

কুঞ্জ দেবের  মুখের ভেতরে (দাঁতের গোড়ায়) ক্যান্সার ধরা পড়েছে এক মাস আগে। সর্বস্ব দিয়ে আর ধার-দেনা করে চলছিল চিকিৎসা। কিন্ত এখন সন্তানদের মুখে খাবার তুলে দেয়ার মতো অবস্থাও নেই তাই তিন-চার লাখ টাকার বিশাল ব্যায়ে সঠিক চিকৎসা করাও তাঁর পক্ষে সম্ভব হচ্ছেনা। সুস্থ ভাবে বাঁচার আশায় বাধ্য হয়ে তাই চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা চেয়েছেন হৃদয়বান, বিত্তবানদের কাছে।

Manual3 Ad Code

আমাদের সবার আর্থিক সাহায্য সহযোগীতায় সুস্থ হয়ে পূনরায় পরিবারের হাল ধরতে পারে কুঞ্জ দেবনাথ। তাই আসুন একটি তরুন তাজা প্রাণ, অবুঝ দুটি শিশুর ভবিষ্যত আর একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে কুঞ্জ দেব নাথের চিকিৎসার জন্য আর্থির সহযোগীতার হাত বাড়াই।

Manual5 Ad Code

সহযোগীতার জন্য
বিমল দেব নাথ
০১৭৬৬-৩৯০৭৭১ (বিকাশ)

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code