নিকের সঙ্গে চলতি মাসেই বাগদান প্রিয়াঙ্কার!

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৮

নিকের সঙ্গে চলতি মাসেই বাগদান প্রিয়াঙ্কার!

Manual4 Ad Code

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্কই এখন বি-টাউনের অন্যতম আলোচনার বিষয়। আপাতত প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে সময় কাটাতে এদেশেই রয়েছেন নিক। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে আলাপের পর নিক এখন গোয়ার সমুদ্র সৈকতে প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মার্কিন পপ গায়ক।

Manual4 Ad Code

তবে শুধু শুধু আলাপচারিতাই নয়, এরই মাঝে উঠে আসছে প্রিয়াঙ্কা-নিকের বাগদানের খবরও। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা ও নিক তাদের সম্পর্কটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতেও উদ্যোগী হয়েছেন। প্রিয়াঙ্কা ও নিক জুলাই-এর শেষ কিংবা অগস্টের শুরুর দিকে বাগদান সেরে ফেলার কথাও ভাবছেন। শোনা যাচ্ছে বাগদানের জন্য প্রিয়াঙ্কা নিককে দেশে নিয়ে এসেছেন। শুধুই তাই নয়, গতমাসে নিকের পরিবারের এক বিয়ের অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা।

Manual8 Ad Code

এমনকি এও শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা নাকি এবার আমেরিকা ফিরে নিকের সঙ্গে লস অ্যাঞ্জেলসের থাকবেন। শুধু থাকা প্রিয়াঙ্কা চোপড়া নাকি নিজের জীবনের বাকি সিদ্ধান্ত নিকের কথা ভেবেই করছেন বলেও শোনা যাচ্ছে। সূত্র : জি-নিউজ

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code