সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৮
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন চার লাখ ১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
বুধবার (২৭ জুন) সকাল ৭টায় গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অফিস) রকিব উদ্দিন মণ্ডল এ ফল ঘোষণা করেন।এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
রকিব উদ্দিন মণ্ডল জানান, মেয়র পদে হাতপাখা প্রতীকধারী নাসির উদ্দিন ২৬ হাজার ৩৮১ ভোট, মিনার প্রতীকধারী ফকলুর ১ হাজার ৬৫৯ ভোট, কাস্তে প্রতীকের রুহুল আমিন ৯৭৩ ভোট, মোমবাতি প্রতীকে নিয়ে জালাল উদ্দিন ১ হাজার ৮৬০ ভোট এবং ঘড়ি প্রতীকের ফরিদ আহমেদ ১ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।
রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনে মোট ৫৭ দশমিক ০২ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ১১১। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৮ হাজার ৬৩৮। মোট ভোট দিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন। অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে ৯ কেন্দ্রের ভোট। সেখানে ভোটার ২৩ হাজার ৯৫৯ জন।
তিনি দাবি করেন, জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো ধরনের অভিযোগ আসেনি। যে ৯টি কেন্দ্রে অভিযোগ এসেছিল সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রগুলো স্থগিত করা হয়।
এদিকে, বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘গাজীপুরবাসী বিশ্বাস করে আমাকে ও নৌকা প্রতীকে রায় দিয়েছে। আমি তাদের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করব। প্রতিশ্রুতি অনুযায়ী জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করব। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি