মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩ শতাধিক অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩ শতাধিক অবৈধ অভিবাসী আটক

Manual6 Ad Code

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটকে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দিনভর ইমিগ্রেশন পুলিশের নেতৃত্বে এ অভিযান চলে। অভিবাসন বিভাগের এ বিশেষ অভিযানে বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

এদিকে ৩০ জুন শেষ হচ্ছে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া। আর এ প্রক্রিয়া শেষে প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে এ অভিযান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ বিশেষ অভিযানে প্রশাসনের কাছে কোনো প্রকার বিশেষ তথ্য রয়েছে কিনা, তা বলা যাচ্ছে না।

Manual1 Ad Code

কুয়ালালামপুরের বুকিত বিনতাং, কোতারায়া, শ্রী পেতালিং, পোলাউ পিনাং, ইপু পেরাকসহ মালয়েশিয়ার কয়েকটি প্রদেশে এ অভিযান চালিয়েছে।

Manual4 Ad Code

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেছেন, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধকরণ প্রকল্পে যেসব কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আটক অনুসন্ধানে আপস করবে না প্রশাসন।

Manual5 Ad Code

তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ক্রমবর্ধমান বৃদ্ধি ঠেকাতে কার্যক্রমকে আরও গতিশীল করবে ইমিগ্রেশন বিভাগ এবং দেশের নিরাপত্তা রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপসে যাবে না প্রশাসন।

সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামায় ইমিগ্রেশনের বরাত দিয়ে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এ বছরের ২৮ মে পর্যন্ত সাত লাখ ৪৪ হাজার ৯৪২ কর্মী ও ৮৩ হাজার ৯১৯ নিয়োগদাতারা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২২৩ জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাদেরকে ৩০ আগস্টের মধ্যে থ্রি প্লাস ওয়ান এর আওতায় নিজ নিজ দেশে পাঠানোর কথা বলা হয়েছে নিয়োগকর্তাদের।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code