যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৮

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

Manual6 Ad Code

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে দুই জন পাইলট ছিলেন। তাদের পরিণতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রবিবার রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউ।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান গণমাধ্যমে জানান, ‘রবিবার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে।’

Manual4 Ad Code

‘বিমানের দুইজন পাইলটের কোনো খবর পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন।

রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি।

তবে বিধ্বস্তর ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিচ বলেন, ‘বিমান বিধ্বস্তের স্থান নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যশোর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

Manual6 Ad Code

ফায়ার সার্ভিস যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু জানান, ঘটনাস্থলে যশোর স্টেশনের একাধিক ইউনিট আছে। উদ্ধার কার্যক্রম চলছে।

Manual5 Ad Code

এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতেও বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code