সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮
কলকাতার অভিনেতা দেবের গার্লফ্রেন্ড বলে সর্বাধিক পরিচিত নাম রুক্মিনি মৈত্র। দেবের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয়েছে এ নবাগত নায়িকার।
কিছুদিন আগে সাত পাকে বাঁধা পড়েন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। এবার গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন টলিউডের আলোচিত জুটি দেব ও রুক্মিনি মৈত্র। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে দেব-রুক্মিনি প্রেমের সম্পর্কে রয়েছেন। চলতি সপ্তাহে অনেকটা লুকিয়ে রুক্মিনির জন্মদিন উদযাপন করেন দেব। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দেব-রুক্মিনি। চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর রুক্মিনি মৈত্রর প্রেমে মজেন দেব। যদিও প্রেমের বিষয়টি স্বীকার করেননি এই জুটি। এর আগে দেবের সঙ্গে প্রেমের বিষয়ে রুক্মিনি বলেছিলেন, ‘দেব এবং আমি খুব ভালো বন্ধু। সময়, দূরত্ব অথবা কোনো ব্যক্তি আমাদের এ সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। দেবও সেটি ভালোভাবেই জানে।’
মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিনি। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে রুক্মিনির। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমায় অভিনয় করেন তিনি। এই তিনটি সিনেমাতেই দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
Design and developed by ওয়েব হোম বিডি