শুধু জয়াই নন, বদলে গেছে অনেককিছু

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

শুধু জয়াই নন, বদলে গেছে অনেককিছু

Manual8 Ad Code

‘চৌরঙ্গী’তে অভিনয় করছেন না জয়া আহসান। ভক্তদের জন্য এটা ছিল বিনা মেঘে বজ্রপাতের মত। এবারের খবর হলো— ছবির নাম থেকে তারকাদের অনেকেই বদলে গেছেন। ‘চৌরঙ্গী’ এখন ‘শাহজাহান রিজেন্সি’। সৃজিত এবার সমকালীন দৃষ্টিভঙ্গিতে সেই গল্প বলতে চলেছেন। এই খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

Manual6 Ad Code

এছাড়া স্টার কাস্টের ‘এক্স ফ্যাক্টর’ এখন আলোচনার বিষয়। পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায় এক ছবিতে। যাদের সম্পর্ক নিয়ে এক সময় সরগরম ছিল টলিউড। সেই ছবির পরিচালক আবার সৃজিত। যার সঙ্গেও স্বস্তিকার সম্পর্ক ছিল।

সৃজিতের লাকি চার্ম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুরনো ‘চৌরঙ্গী’র স্যাটা বোসের চরিত্র করার কথা ছিল তার। কিন্তু বয়সে মানাবে না, সেই যুক্তি দিয়ে ছবি থেকে নাম কাটিয়ে নেন প্রসেনজিৎ। নাম কাটিয়ে নেন আরেক ফেভারিট যিশু সেনগুপ্তও। ডেটের সমস্যা ছাড়া যিশুর সাম্প্রতিক শারীরিক অসুস্থতাও একটা কারণ।

জয়া আহসানের অভিনয় করার কথা ছিল। তিনিও করছেন না। শোনা যাচ্ছে, সৃজিতের সঙ্গে ঝামেলার কারণেই নাকি সিদ্ধান্ত। তবে নায়িকা জানালেন, খোলামেলা দৃশ্যের কারণে না করে দিয়েছেন। তার জায়গাতেই স্বস্তিকা এসেছেন।

Manual2 Ad Code

ঘোষণার পর কোনো ছবির সব কেন্দ্রীয় চরিত্রের মুখ বদলে যাচ্ছে, এমন কমই ঘটে। পরমব্রত চট্টোপাধ্যায় ও অনিবার্ণ ভট্টাচার্যকে দেখা যাবে মুখ্য দুই চরিত্রে। এ ছাড়াও রয়েছেন আবির চট্টোপাধ্যায়। তিনি অবশ্য শুরু থেকেই এ প্রজেক্টে আছেন। কে কোন চরিত্র করছেন, তা খোলাসা করতে চাইছেন না সৃজিত।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code