বিয়ের দিনেই গ্রেফতার হতে পারেন মিঠুনের ছেলে ও স্ত্রী!

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮

বিয়ের দিনেই গ্রেফতার হতে পারেন মিঠুনের ছেলে ও স্ত্রী!

Manual2 Ad Code

শনিবার ৭ জুলাই বিয়ে, তবুও তার আগেও স্বস্তিতে নেই মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী। গ্রেফতারের আগে মহাক্ষয়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। তার ফলে যেকোনও সময় গ্রেফতার করা হতে পারে মহাক্ষয় ও তার মা যোগিতা বালিকে। এমনকি বিয়ের দিনেও গ্রেফতার হতে পারেন মহাক্ষয় ওরফে মিমো।

Manual7 Ad Code

প্রসঙ্গত, দিল্লির রোহিণী আদালতের নির্দেশ মেনেই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা রুজু করা হয়। প্রতারণার মামলা রুজু হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। আর এরপরেই বোম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তারা। তাদের সেই আর্জিই খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। তবে তারা দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন বোম্বে হাইকোর্টের বিচারপতি অজয় গডকড়ী।

Manual8 Ad Code

এদিকে অভিযোগকারিণীর আইনজীবী রবি সোনি ANI-কে জানিয়েছেন, ‌‘আমার মক্কেলকে মহাক্ষয় গত ৪ বছর ধরে চেনেন। মিমো তার উপর যৌন নির্যাতন করেছেন এবং তার সঙ্গে প্রতারণা করেছেন। তার পানীয়তে ঘুমোর ওষুধ মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি মিমো আমার মক্কেলকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন। এমনকি বিয়ের জন্য মিমোর সঙ্গে আমার মক্কেলের ঠিকুজি কুষ্ঠিও মেলানো হয়। তবে পরে আমার মক্কেলকে বিয়ে করতে পুরোপুরি অস্বীকার করেন মিমো। তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে তাকে জোর করে গর্ভপাত করান মহাক্ষয় ও তার মা যোগিতা বালি। যদিও এর পরেও আমার মক্কেল মহাক্ষয়কে বিয়ে করতে প্রস্তুত ছিল কিন্তু চক্রবর্তী পরিবার তাকে গ্রহণ করতে রাজি হয়নি। যাই হোক আগামী দু-একদিনের মধ্যেই মহাক্ষয়কে গ্রেফতার করা হতে পারে।’

Manual8 Ad Code

এদিকে শনিবার পরিচালক, প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মার সঙ্গে বিয়ের কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। ওই দিন উটির এক হোটেলে মহাক্ষয় ও মাদালসার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও সেই বিয়ের অনুষ্ঠানের মধ্যেই মিমোর গ্রেফতারের সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র : জিনিউজ

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code