সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
সৌদি আরবের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর গোলাগুলির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় এক বাংলাদেশিসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
রোববার (০৮ জুলাই) বিকেলের দিকে বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে ওই হামলা চালায়। নিহতদের মধ্যে দুই হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর এক সদস্যও রয়েছে বলে জানিয়েছে এএফপি।
তবে এ ঘটনায় নিহত বাংলাদেশির নাম প্রকাশ করেনি সৌদি কতৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ আসিরে সন্ত্রাসী হামলায় চার সৌদি পুলিশ নিহত ও চারজন আহত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি