‘ডাক্তাররা নিজেদের ভুল ঢাকতে ধর্মঘট ডেকেছেন, এটা অন্যায়’

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৮

‘ডাক্তাররা নিজেদের ভুল ঢাকতে ধর্মঘট ডেকেছেন, এটা অন্যায়’

Manual6 Ad Code

দেশে কতিপয় ডাক্তারি পেশা দুর্বৃত্তের পেশায় পরিণত হয়েছে মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, ডাক্তাররা নিজেরা ভুল করে তা ঢাকতে ধর্মঘট ডেকেছেন যা অন্যায়। আদালত আরো বলেন, দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক এবং ভালো মানের চিকিৎসা সেবার সুযোগ থাকা সত্ত্বেও কতিপয় ভুল চিকিৎসার ভয়ে রোগীরা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে। এতে দেশীয় মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। তাই আদালত এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে নির্দেশনা দেন।

এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে সোমবার (০৯ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

Manual8 Ad Code

আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী অমিত দাস গুপ্ত। তার সঙ্গে ছিলেন সভাষ চন্দ্র দাস। অন্যদিকে, ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ২৯ জুন দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছরের মেয়ে রাইফা ম্যাক্স হাসপাতালে মারা যান। এ ঘটনায় অভিযোগ করা হয়, ভুল চিকিৎসায় মেয়েটির মৃত্যু হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়।

এরপরে গত বৃহস্পতিবার রাতে তাদের প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির কারণে মেয়েটি মারা গেছে। একইসঙ্গে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code