সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৮
বলিউডের নতুন মুখদের সব সময় ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছেন সালমান খান। সে ডেইজি শাহ হোক কিংবা জেরিন খান কিংবা ক্যাটরিনা কাইফ। বলিউডের সম্ভাবনাময় নায়িকাদের পাশে থেকে তাদের সুপ্রতিষ্ঠিত করতে সালমান খানের জুড়ি মেলা ভার। আর এবারও সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে ‘ভাইজান’-এর ‘ভরত’ থেকে। কেন জানেন?
সালমান খানের ‘ভরত’-এ নাকি এবার দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। সারা আলি খানের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত রিয়া নাকি এবার সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। যদিও, এ বিষয়ে বলিউড ‘ভাইজান’ নিজে কিছু জানাননি। প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানির পর এবার রিয়া চক্রবর্তীকেও দেখা যেতে পারে সালমান খানের এই সিনেমায়। পাশাপাশি আরো শোনা যাচ্ছে, সালমান খানের এই সিনেমায় নাকি ক্যাটরিনা কাইফকেও দেখা যেতে পারে।
প্রসঙ্গত, সালমান খানের ভগ্নিপত অর্থাত আলভিরা খানের স্বামী অতুন অগ্নিহোত্রী নাকি ‘ভরত’-এর প্রযোজক। সূত্র: জি-নিউজ
Design and developed by ওয়েব হোম বিডি