‘খুলেছি ঠিকই, কিন্তু পর্ন তারকা নই’ (ভিডিও)

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

‘খুলেছি ঠিকই, কিন্তু পর্ন তারকা নই’ (ভিডিও)

Manual8 Ad Code

বিয়ের পর স্বামীর সঙ্গে রোমান্সের দৃশ্যে অভিনয়, সে দৃশ্যের জন্য ব্লাউজ খোলার প্রয়োজন ছিল। কিন্তু নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’- সেই দৃশ্য প্রচারের পর থেকে রীতিমতো হেনস্তার শিকার হচ্ছেন অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। পর্ন তারকা কিনা এমন প্রশ্নও হজম করতে হচ্ছে এই তারকাকে।

রাজশ্রীর অভিযোগ, ‘স্যাক্রেড গেমস’ এ লাভ মেকিং সিন রয়েছে। তিনি সেই দৃশ্যে অভিনয় করার পর আলাদা করে ওই দৃশ্য নিয়ে পর্ন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর থেকেই ক্রমাগত মেসেজ পাচ্ছেন তিনি।

Manual8 Ad Code

এক সাক্ষাৎকারে রাজশ্রী বলেন, ‘স্যাক্রেড গেমস’ এ লাভ মেকিং সিনে অভিনয় করেছি। কিন্তু তার পরই আমি দেখলাম ঠিক ওই ছবিগুলোই হোয়াটসঅ্যাপে ঘুরছে। কোলাজ তৈরি করে লেখা হয়েছে, ‘হট ইন্ডিয়ান অ্যাকট্রেস উইথ মঙ্গলসূত্র’। পর্ন সাইটেও দেওয়া হয়েছে। যেখানে বলা হচ্ছে আমি পর্নস্টার! কিছু কিছু কমেন্ট খুবই খারাপ। ভালোবাসার দৃশ্য ছিল, তাই ব্লাউজ খুলেছি। কিন্তু তার মানে তো পর্ন তারকা নই।

Manual3 Ad Code

রাজশ্রী জানিয়েছেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে তার অস্বস্তি হয়নি। এটা তিনি আগেও করেছেন।

রাজশ্রীর কথায়, ‘এই সব দৃশ্যে অভিনয় নিয়ে ব্যক্তিগত জীবনে আমার স্বামীরও কোনও আপত্তি নেই। ও বলে, যদি তুমি মনে কর চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন হতে হবে সেই সিদ্ধান্ত তোমার। তার জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’

Manual4 Ad Code

এর আগে মালয়লম ছবি ‘সেক্সি দুর্গা’ বা প্যান নলিনের ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেস’ এ রাজশ্রীর অভিনয় দেখেছেন দর্শক।

Manual5 Ad Code

https://youtu.be/9wKGEGuPDn8

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code