ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণ, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে ধর্ষণ, তদন্ত কমিটি গঠন

Manual1 Ad Code

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোর রাতে ইন্টার্ন চিকিৎসক কর্তৃক রোগীর সঙ্গে থাকা কিশোরী স্বজনকে ধর্ষণের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদকে আটক করেছে পুলিশ। ভিকটিম নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

Manual1 Ad Code

অভিযুক্ত মাহমুদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা এলাকারা মোখলেছুর রহমানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেলের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী।

Manual8 Ad Code

এ ঘটনায় মঙ্গলবার (১৭ জুলাই) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা: এনকে সিনহাকে প্রধান করে ৫ সদস্য কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা: দেবপদ রায়।

জানা যায়, নগরের বনকলা পাড়ার বাসিন্দার রোগীর সঙ্গে আসেন ওই নারী। ভিকটিম তার নানিকে নিয়ে ৮নং ওয়ার্ডে ছিল। সেই ওয়ার্ডে চিকিৎসক না থাকায় রোগীর নাতনি সোমবার ভোর রাত ৩টার দিকে প্রেসক্রিপশন নিয়ে হাসপাতালের ৭নং ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকের কক্ষে যান। এসময় ইন্টার্ন চিকিৎসক মাকামে মাহমুদ তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালে তোলপাড় সৃষ্টি হয়।

Manual4 Ad Code

পরবর্তীতে সকাল ৮টার দিকে মেয়ের বাবা-মা ওসমানী মেডিকেলের পরিচালকের কাছে মাকামে মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর হাসপাতালের চিকিৎসক, পুলিশ ও ভিকটিমের স্বজনদের মধ্যে বৈঠক হয়। বেলা দেড়টা পর্যন্ত বৈঠক চলে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে পুলিশের কাছে সোপর্দ করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code